হজের সার্বিক খরচ ছাড়া প্রত্যেক হজযাত্রী ১২০০ মার্কিন ডলার বা এর সমপরিমাণ অন্যান্য বৈদেশিক মুদ্রা সঙ্গে নিতে পারবেন। তবে, এ অংক হজযাত্রীর ভ্রমণ কোটা প্রযোজ্য হবে না। সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা ছাড়ের ক্ষেত্রে প্রচলিত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।
বৃহস্পতিবার (২৬ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।এতে আরও বলা হয়েছে,
একজন হজযাত্রী নির্ধারিত সব খরচ বাদ দিয়ে এই অতিরিক্ত অর্থ সঙ্গে নিতে পারবেন।এছাড়া হজে যাওয়া যাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয় নির্ধারিত সব খরচ ও বৈদেশিক মুদ্রাবহন সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
