বগুড়ায় পলিটেকনিক শিক্ষার্থীকে কুপিয়ে খুন

Posted on

 বগুড়ায় আল জামিউল বনি (২২) নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শহরের কলোনী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত জামিউল মালতিনগরের আনিছুর রহমানের ছেলে। তিনি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লুৎফর রহমান জানান, শহরের কলোনী এলাকায় আল জামিউল বনি নামে ওই শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। 

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

  বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Shwrov Mridha