নিজ ঘর থেকে খুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Posted on



 খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র কাজল মণ্ডলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি যশোর অভয়নগরের পায়রা শমসপুর গ্রামের প্রহল্লদ মণ্ডলের ছেলে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হকএ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয় সংলপ্ন জনৈক রফিকুল ইসলামের ভাড়া বাড়িতে থাকত কাজল মণ্ডল। আজ বিশ্ববিদ্যালয়ে যাননি তিনি।

 এ ব্যাপারে খোঁজ নিতে বন্ধুরা দুপুরে তার বাসায় আসে। রুমের ভেতর থেকে দরজা বন্ধ থাকায় তাকে ডাকাডাকির পরও দরজা না খুললে জানালা দিয়ে ভেতরে উঁকি মেরে দেখে তার মরদেহ ঝুলছে। পুলিশ আরও জানায়, দুপুর দেড়টার দিকে ৯৯৯ থেকে ফোন আসলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

 সাদা একটি দড়ি ফ্যানের হুকের সঙ্গে ও অপরপ্রান্তে ঝুঁলে ছিল তার মরদেহ। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনো জানা সম্ভব হয়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

Shwrov Mridha