৭৩ লাখ সিম এখন ঢাকার বাইরে

Posted on

  পবিত্রেঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানী ছাড়ছে লাখো মানুষ। গত ২৯ ও ৩০ এপ্রিল ৪৩ লাখ ৯ হাজার মোবাইল সিম ঢাকার বাইরে গেছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। 

রবিবার (১ মে) দুপুরে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।তিনি সেই স্ট্যাটাসে লেখেন, ২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৪৩ লাখ ৯ হাজার মোবাইল সিম। এর আগের দুই দিনেও আনুমানিক ৩০ লাখ সিম ঢাকা থেকে বাইরে গেছে। মোবাইল অপারেটরদের কাছ থেকে এ তথ্যগুলো পাওয়া গেছে বলে তিনি জানান।