ছোটপর্দার অভিনেত্রী মৌসুমী হামিদ এবারের ঈদ কাটিয়েছেন গ্রামের বাড়িতে।
মৌসুমী বলেন, ‘ঈদ নিয়ে অনেকেই অনেক পরিকল্পনা করেন কিন্তু আমার কখনোই তেমনভাবে কোনো পরিকল্পনা করা হয় না। গ্রামের বাড়িতে গেলে সবার পরিকল্পনা আমার পরিকল্পনা হয়ে যায়।’
ঈদ নিয়ে মজার স্মৃতি জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘প্রচুর মজার স্মৃতি আছে ছোটবেলার। এখনো ঈদে আমরা সব কাজিনরা মিলে ঘুরতে যাই। সবাই এক হলে অন্যরকম মজা হয়। ছোটবেলার ঈদ অন্যরকম ছিল। আমার এখনও মনে পড়ে ছোটবেলায় সবাই মিলে মানে বাচ্চা বাহিনী যারা ছিলাম সবাই মিলে ঈদগাহ্ সাজাতাম। নতুন জামা লুকিয়ে রাখতাম। এখন কাজের ব্যস্ততায় সেই আনন্দ হারিয়ে গিয়েছে। এখন একদম শেষ মুহূর্তে বাড়ি আসি। এসেই ঘুমাই। তবে ঈদের পরের দিন বেশ ভালো কাটে। সবাই মিলে আড্ডা দেই, ঘুরতে যাই।’
সূত্রঃ রাইজিংবিডি ডটকম
