নাটোরের গুরুদাসপুরে প্রায় ২৯শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাদ্দাম (২৮) নামে এজনকে আটক করেছে র্যাব।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সকালে তিনি ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামসহ র্যাবে একদল সদস্য কাছিকাটা টোলপ্লাজা চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। মাদকবিরোধী এই অভিযান চালানোর সময় ২৮৮০ পিস ইয়াবাসহ সাদ্দামকে আটক করা হয়।মঙ্গলবার সকালে উপজেলার কাছিকাটা টোলপ্লাজা চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। সাদ্দাম নাটোর সদর উপজেলার ঘোড়াগাছা আমহাটি গ্রামের অহেদ আলীর ছেলে।
তিনি আরও জানান, সাদ্দামের কাছে থেকে জব্দ করা ইয়াবা ট্যাবলেটগুলো চট্টগ্রাম থেকে কিনে আনা। সাদ্দাম সেগুলো বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছেন। সাদ্দাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে গোপনে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছেন। এ ঘটনায় নাটোর জেলার গুরুদাসপুর থানায় মামলা রুজু করা হয়েছে।
