জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড

Posted on

 খুলনায় বিস্ফোরক আইনে নি‌ষিদ্ধ ঘোষিত জ‌ঙ্গি সংগঠ‌ন জেএমবির দুই সদস্যকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

একইসঙ্গে তাদের ১ লাখ টাকা জ‌রিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে।

রোববার (২২ মে) দুপুরে খুলনার অ‌তি‌রিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আ‌শিকুর রহমান এ রায় ঘোষণা ক‌রেন।

সাজাপ্রাপ্ত আসা‌মিরা হলেন- নুর মোহাম্মদ অ‌নিক ও মো. মোজা‌হিদুল ইসলাম রা‌ফি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।