চলতি বছর পবিত্র হজ পালনে ইচ্ছুকদের পরিবহনে প্রথম ফ্লাইটের তারিখ ঘোষণা করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। একই সঙ্গে হজযাত্রীদের ভাড়াও নির্ধারণ করার কথা জানানো হয়েছে।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানিয়েছেন,
আগামী ৩১ মে হজের প্রথম ফ্লাইট সৌদি আরবে যাবে। সচিবালয়ে এক সভা শেষে আজ বুধবার, ২৭ এপ্রিল প্রতিমন্ত্রী সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।তিনি আরো জানান, এবার বিমানের ৭৫টি ফ্লাইটে মোট ৩১ হাজার হজযাত্রী সৌদি আরব যাবেন।
এ বছর প্রত্যেক হজযাত্রীর বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা।এদিন সচিবালয়ে অনুষ্ঠিত ওই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাবের মহাসচিব শাহাদাত হোসেন তসলিম।তিনি জানান,
হজযাত্রীদের বিমান ভাড়া ১ লাখ ২৫ হাজার টাকা করার প্রস্তাব করেছিল হাব ও ধর্ম মন্ত্রণালয়। ভাড়া আরো কমানোর জন্য বিমান মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।
