সারা বিশ্বের অধিকাংশ মানুষ নানা ভাবে ভাত খেয়ে থাকেন। বিশেষত, এশিয়া মহাদেশে প্রতিদিন ভাত খাওয়া লোকের সংখ্যা সবথেকে বেশি আর ভারতের ও বাংলাদেশ কথা তো ছেড়েই দিলাম! বাঙালি সারাদিনে একবার ভাত খাবে না, সেটা হতেই পারে না। গরম হলে তো কথাই নেই পান্তা হলেও চলবে। ভাত অবশ্যই উপকারী খাবার।
কিন্তু এমন কিছু বদঅভ্যাস রয়েছে যেগুলো আমাদেরকে সুস্থ রাখার পরিবর্তে অসু’স্থ করে তোলে। আর তাই সে সব অভ্যাস পরিত্যা’গ করাই ভাল। এ অ’ভ্যাস গুলো শরীরে নানা বিরূপ প্রভাব ফেলে।
১. খাবার খাওয়ার পরপরই অনেকে ফল খায়। এটা একদম ঠিক নয়। কারণ এতে বাড়তে পারে এসিডিটি। খাবার গ্রহণের দু’এক ঘণ্টা আগে বা পরে ফল খাওয়া ভাল।
২. অনেকে দেখা যায় খাবার শেষ করার সঙ্গে সঙ্গেই ধূ’মপান শুরু করে। এটা খুবই মারাত্মক খারাপ অভ্যাস। চিকি’ত্সকরা বলেন, অন্য সময় ধূমপান যতটুকু ক্ষতি করে খাবার খাওয়ার পর ধূম’পান করলে তা ১০ গুণ বেশি ক্ষ’তিকর।
৩. খাবার গ্রহণের পর পরই স্নান করবেন না। কারণ খাওয়ার পরপরই স্নান করলে শরীরের র’ক্ত সঞ্চালন মাত্রা বেড়ে যায়। এর ফলে পাকস্থিলির চারপাশের র’ক্তের পরিমাণ বেড়ে যায়। যা পরিপাকতন্ত্রকে দু’র্বল করতে পারে। ফলে খাবার হজ’মের স্বাভাবিক সময়কে ধীরগতি করে দেয়।
