রিফাতের সন্দেহ কুমিল্লা আওয়ামী লীগে!

Posted on

 

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। যারা দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন তারা নৌকার প্রার্থীর পক্ষে কাজ করছেন না বলে সন্দেহের তির ছুড়েছেন তিনি।

 তবে দলীয় মনোনয়ন বঞ্চিতরা দাবি করেছেন, তারা নৌকার প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন এবং এটা চালিয়ে যাবেন।

কিছু অংশ যারা মনোনয়ন চেয়ে পাননি, তারা মন খারাপ করে বাসায় বসে আছেন। এছাড়া দলের সর্বস্তরের নেতাকর্মীরা আমার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। কুমিল্লা শহরের যারা ভোটার আমি সবার ভোট প্রত্যাশা করছি। সবার কাছে ভোট ও দোয়া চাচ্ছি

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতআরফানুল হক রিফাত বলেন, কিছু অংশ যারা মনোনয়ন চেয়ে পাননি, তারা মন খারাপ করে বাসায় বসে আছেন।

 এছাড়া দলের সর্বস্তরের নেতাকর্মীরা আমার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। কুমিল্লা শহরের যারা ভোটার আমি সবার ভোট প্রত্যাশা করছি। সবার কাছে ভোট ও দোয়া চাচ্ছি।

dhakapost
 কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) তৃতীয় নির্বাচনের প্রচারণা শেষ মুহূর্তে জমে উঠেছে / ছবি- সংগৃহীত

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ১৫ জন। তারা হলেন- কুমিল্লা আওয়ামী লীগের নেতা প্রয়াত অ্যাডভোকেট আফজল খানের মেয়ে ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, আফজল খানের ছেলে ও জেলা আওয়ামী লীগে সাবেক সদস্য মাসুদ পারভেজ খান ইমরান,

 কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহাবুবুর রহমান, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ওমর ফারুক, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরকানুল হক রিফাত, জেলা আওয়ামী লীগের সদস্য মো. শফিউর রহমান, 

মহানগর আওয়ামী লীগের সদস্য মো. জাকির হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্যামল চন্দ্র ভট্টাচাৰ্য্য, চট্টগ্রামের রাউজান স্কুল অ্যান্ড কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস কাজী ফারুক আহমেদ, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক নূর-উর রহমান মাহমুদ তানিম,

 শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক মো. কবিরুল ইসলাম শিকদার, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আনিসুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর উপ-কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান ও শহিদুল ইসলাম শিকদার।

মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে কুমিল্লা আওয়ামী লীগের নেতা প্রয়াত আফজল খানের মেয়ে আঞ্জুম সুলতানা সীমা সর্বশেষ ২০১৭ সালে অনুষ্ঠিত কুসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কুর কাছে ১১ হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়েছিলেন তিনি। তখন তিনি অভিযোগ করেছিলেন, স্থানীয় আওয়ামী লীগের দ্বন্দ্বের কারণেই তার পরাজয় হয়

মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে কুমিল্লা আওয়ামী লীগের নেতা প্রয়াত আফজল খানের মেয়ে আঞ্জুম সুলতানা সীমা সর্বশেষ ২০১৭ সালে অনুষ্ঠিত কুসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। 

ওই নির্বাচনে বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কুর কাছে ১১ হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়েছিলেন তিনি। তখন তিনি অভিযোগ করেছিলেন, স্থানীয় আওয়ামী লীগের দ্বন্দ্বের কারণেই তার পরাজয় হয়।

dhakapost
তৃতীয় মেয়াদে মেয়র হতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল হক সাক্কু / ছবি- সংগৃহীত
dhakapost
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতের নির্বাচনী প্রচারণা / ছবি- সংগৃহীত