বাংলাদেশের অর্থনীতি
বিষয় কোডঃ ২২২২০৯
‘ক’- বিভাগ [ ইনশাআল্লাহ এর বাইরে থেকে ‘ক’ বিভাগের প্রশ্ন হবে না ]
অতিসংক্ষিপ্ত
১- অর্থনৈতিক প্রবৃদ্ধি কী?
উঃ অর্থনীতির কাঠামোগত কোন পরিবর্তন ছাড়াই যে কোন একটি খাতের উল্লেখ্যযোগ্য পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি, কারিগরি দক্ষতা বৃদ্ধি ইত্যাদি কারণে যদি কোন দেশের জাতীয় অায় বৃদ্ধি পায় তবে তাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে।
২- রেমিট্যান্স কী?
উঃ প্রবাসী কর্তৃক উপার্জিত বৈদেশিক মুদ্রা নিজ দেশে প্রেরণ করাকে রেমিট্যান্স বলে।
৩- সরকারি ঋণ কী?
উঃ সাময়িক বাজেট ঘাটতি পূরণ, জরুরি অবস্থা মোকাবেলা, প্রসাশন পরিচালনা এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য যখন একটি দেশের সরকার দেশের অভ্যন্তরের জনগন, বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ব্যাংকের নিকট থেকে অথবা বিদেশি নাগরিক, প্রতিষ্ঠান বা সরকারের নিকট থেকে ঋণ গ্রহন করে তখন তাকে সরকারি ঋণ বলে৷
৪- সমীকরণের সাহায্য কিভাবে সঞ্চয়কে প্রকাশ করা হয়?
উঃ S= Y-C
৫- কুটির শিল্প কাকে বলে?
উঃ যেসব শিল্পের শ্রমিকের সংখ্যা ২০জন বা তারও কম তাকে কুটির শিল্প বলে।
৬- GDP কাকে বলে?
উঃ কোন নিদিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের অভ্যন্তরে বসবাসরত জনগণ যে পরিমাণ দ্রব্য ও সেবা সামগ্রী তৈরি করে তার অার্থিক মূল্যর সমষ্টিকে GDP বলে।
৭- মাথাপিছু অায় কী?
উঃ কোন দেশের মোট জাতীয় অায়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে মাথাপিছু অায় বলে।
৮- NNP কী?
উঃ Net National Product বা নীট জাতীয় উৎপাদন।
৯- প্রকৃত মজুরির সংজ্ঞা দাও?
উঃ একজন শ্রমিক তার অার্থিক মজুরি দ্বারা যে পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারে এবং ঐ কর্ম থেকে অন্যান্য যে সকল সুবিধা লাভ করে তার সমষ্টিকে প্রকৃত মজুরি বলে।
১০- CPI কী?
উঃ Consumers Price Index ( ভোক্তার মূল্য সূচক )
১১- রাজস্বনীতি কী?
উঃ সরকারের অায় ব্যায় ও ঋণ সংক্রান্ত নীতিকে রাজস্বনীতি বলা হয়।
১২- মুদ্রাস্ফীতি কী?
উঃ সমাজে দ্রব্যসামগ্রীর যোগানের তুলনায় অর্থের প্রচলন বৃদ্ধি পাওয়ার ফলে যদি দাম স্তর ক্রমাগত বাড়তে থাকে তখন তাকে মুদ্রাস্ফীতি বলে।
১৩- অার্থিক নীতির দুটি হাতিয়ারের নাম লিখ?
উঃ খোলাবাজার নীতি, ব্যাংক হারের পরিবর্তন।
১৪- ADP এর পূর্ণরুপ কী?
উঃ Annual Development Programme.
১৫- সরকারি ব্যায়ের মূল লক্ষ কী?
উঃ জনকল্যাণ।
১৬- VAT এর পূর্ণরুপ কী?
উঃ Value Added Tax.
১৭- মূদ্রা কী?
উঃ সরকার কর্তৃক স্বীকৃত যে বস্তু বিনিময়ের মাধ্যম এবং অপরাপর লেনদেনের উপায় হিসেবে সর্বজনগ্রাহ্য, মূল্যার পরিমাপক, স্থগিত লেনদেনের মানদন্ড, মূল্যর সংরক্ষক এবং সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে তাকে মূদ্রা বলে।
১৮- অার্থিক নীতি কী?
উঃ অর্থের যোগান নিয়ন্ত্রণের জন্য সরকার ও অার্থিক কর্তৃপক্ষ যেসব নীতিমালা গ্রহন করে তাকে অার্থিক নীতি বলে।
১৯- মূলধন বাজার কী?
উঃ যে বছরে দীর্ঘ মেয়াদি ঋণের লেনদেন হয় তাকে মূলধন বাজার বলে।
২০- অর্থবাজার কী?
উঃ যে বাজারে স্বল্প মেয়াদী ঋণের লেনদেন হয় তাকে অর্থবাজার বলে।
২১- প্রবাসী কল্যাণ ব্যাংক কী?
উঃ যে ব্যাংক প্রবাসিদের রেমিট্যান্স গ্রহন ও প্রবাসে গমনে ইচ্ছুকদের স্বল্প সুদে ঋণের ব্যাবস্থাসহ প্রবাসীদের স্বার্থ দেখাশুনা করে তাকে প্রবাসী কল্যাণ ব্যাংক বলে।
২২- SAFTA এর পূর্ণরুপ কী?
উঃ South Asian Free Trade Area.
২৩- কৃষিতে লাগসই প্রযুক্তি বলতে কি বুঝায়?
উঃ যে প্রযুক্তির মাধ্যমে কৃষিক্ষেত্রে প্রদত্ত সম্পদের সর্বোত্তম প্রয়োগ সম্ভব তাকে লাগসই প্রযুক্তি বলে।
২৪- VGF কী?
উঃ Vulnerable Group Feeding.
২৫- শিল্পনীতি কী?
উঃ শিল্প মূলধনের যোগান, শিল্প পরিচালনা, উৎপাদন ব্যাবস্থাপনা ইত্যাদি সংক্রান্ত সরকার কর্তৃক গৃহীত নীতিমালাকে শিল্পনীতি বলে।
২৬- SOE এর পূর্ণরুপ কী?
উঃ State Owned Enterprise ( রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা )
২৭- শক্তি সম্পদ কাকে বলে?
উঃ যন্ত্রপাতি, কলকারখানা, যোগাযোগ, পরিবহন ইত্যাদির চালিকাশক্তির যোগানদাতা সম্পদকেই শক্তিসম্পদ বলে।
২৮- বাংলাদেশের শক্তি সম্পদের প্রধান দুটি উপাদান কী?
উঃ সূর্য ও কয়লা।
২৯- RPP কী?
উঃ Rental Power Producer/ Plant
৩০- পরিবহন ব্যাবস্থা কাকে বলে?
উঃ বিভিন্ন প্রকার যানবাহনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে মানুষ পন্য অানা নেওয়াকে পরিবহন ব্যাবস্থা বলে।
৩১- জাতীয় শিশুনীতি কী?
উঃ শিশু স্বার্থ ও অধিকার রক্ষা এবং শিশু কল্যানের জন্য ২০১১ সালে জাতীয় শিশু নীতি গৃহীত হয়৷
৩২- পরিবেশ কী?
উঃ মানুষের অস্তিত্ব, প্রকৃতি ও প্রবৃদ্ধিকে প্রভাবিত করে এমন সকল উপাদান দ্বারা সৃষ্ট পারিকার্শিকতাকে তার পরিবেশ বলা হয়।
৩৩- পরিবেশ কয় প্রকার ও কী কী?
উঃ দুই প্রকার যথা- প্রাকৃতিক, সামাজিক।
‘ক’- বিভাগ→ অারো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
★ বাংলাদেশের অর্থনীতি মিশ্র ধরনের।
★ বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
★ বাজেট হলো কোন নিদিষ্ট অর্থ বছরের প্রত্যাশিত অায় ও পরিকল্পিত ব্যায়ের হিসেব।
★ সঞ্চয় বাড়লে জাতীয় অায় বৃদ্ধি পায়।
★ সরকারি ব্যায়ের মূল লক্ষ্য জনকল্যাণ সাধন।
★ বাংলাদেশের প্রত্যক্ষ চারটি কর হলো- অায়কর, সম্পদ কর, ভূমিকর, দানকর।
★ বাংলাদেশের মূদ্রাবাজার নিয়ন্ত্রণ কারি সংস্থার নাম- সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন।
★ শক্তিশালী মূদ্রার পরিবর্তনের ফলে অর্থ মজুতের ক্ষেত্রে যে গুণিতক পরিবর্তন হয় তাকে মূদ্রা গূণক বলে।
★ বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স অাসে সৌদি অারব থেকে।
★ বাংলাদেশের মূদ্রা বাজারের সর্বোচ্চ প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক।
★ অবাধ বানিজ্য হলো সরকারি কোন বিধি নিষেধ না থাকা।
★ বিশ্বের দেশগুলোর মধ্যে দ্রব্য ও সেবার পারস্পরিক লেনদেন তথা বানিজ্যকে বিশ্ববানিজ্য বলে।
★ দেশের সিমান্ত অতিক্রম করে যে সব দ্রব্যর অাদান প্রদান বা চলাচল ঘটে তাদের উপর সরকারি অাইন দ্বারা ধার্য করকে শুল্ক বলা হয়।
★ দেশে চিনির বর্তমান চাহিদা ১৪.০০ মে.টি. টন।
★ বাংলাদেশের কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস গ্রাম্য মহাজন৷
★ যেসব কৃষিজাত দ্রব্য মানুষের ক্ষুধা নিবারনে সহায়ক সেসব দ্রব্যকে খাদ্যশস্য বলে।
★ বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কৃষি।
★ খনিজ ও খনন, ম্যানুফ্যাকচারিং, বিদুৎ, গ্যাস ও পানি সরবরাহ এবং নির্মান-এ খাতগুলোর স্বমন্বয়ে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
★ EPZ ৮টি যথা- চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, মংলা, উত্তরা, ইশ্বরদী, অাদমজি, কর্ণফুলী।
★ প্রস্তাবিত পদ্মাসেতুর দৈর্ঘ্য- ৬.১৫ কি. মি.
★ যমুনা সেতুর দৈর্ঘ্য ৪.৮ কি.মি।
গুরুত্বপূর্ণ পূর্ণরুপ-
√ MDG- Millennium Development Goals.
√ PPP- Public Private Partnership.
√ NNP- Net National Product.
√ CPI- Consumers Price Index.
√ PPP- Producers Price Index.
√ BBS- Bureau Of Bangladesh Statistics.
√ ECNEC- Executive Committee Of National √ Economic Council.
√ ADP- Annual Development Programme.
√ VAT- Value Added Tax .
√ SAFTA- South Asian Free Trade Area.
√ BEPZA- Bangladesh Export Processing Zone Authority.
√ EPZ- Export Processing Zone.
√ BIMSTEC- Bay of Bengal Initiative For Multi Sectoral Technical and Economic Co-operation .
√ MFN- Most Favored Nation.
√ VGF- Vulnerable Group Feeding .
√ SOE- State Owned Enterprise.
√ RPP- Rental Power Producer/Plant.
√ LDM- Load Demand Management.
√ CDM- Clean Development Macanism.
√ IDCOL- Infrastructure Development Company limited.
√ BpL- Bangladesh Petroleum Institute.
√ BRTA- Bangladesh Road Transport Authority’s.
GEP- Gurranted Express Post.
√ PCO- Public Call Office.
√ BSCCL- Bangladesh Submarine Cable Company limited.
√ STOL- Shot Take Off and landing.
√ FDI- Foreign Direct Investment.
তথ্য সূত্র- দিকদর্শন সাজেশন্স
★ মোঃ হাফিজুর রহমান স্বাধীন।
★ অনার্স দ্বিতীয় বর্ষ, পরীক্ষার্থী।
★ রাজশাহী কলেজ, রাজশাহী।
(খ বিভাগ)
১. দারিদ্র্যের দুষ্টচক্র ব্যাখ্যা করো
২. বাংলাদেশের পোশাক শিল্পের সমস্যা গুলি কি কি?
৩. ডিজিটাল বাংলাদেশ বলতে কী বুঝ?
৪. পুঁজিবাজারের বৈশিষ্ট্য
৫. সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সম্পর্ক
৬. মানবসম্পদ উন্নয়ন কি?
৭. সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব কি?
৮. টেকসই উন্নয়ন বলতে কি বুঝ?
৯. লেনদেন ভারসাম্য ও বাণিজ্যের ভারসাম্য এর মধ্যে পার্থক্য লেখ
১০. কৃষি পণ্য বাজারজাতকরণের সমস্যা
১১. অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য কি?
১২. রাজস্ব বাজেট ও মূলধনী বাজেট এর মধ্যে পার্থক্য
১৩. ক্ষুদ্র ও কুটির শিল্প বলতে কি?
১৪. আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য
১৫. উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য সমূহ
(গ বিভাগ)
১. কৃষি ও শিল্প পরস্পর নির্ভরশীল যথার্থতার নির্ণয় করো ।
২. শিশুশ্রম কি? বাংলাদেশের শিশু শ্রম রোধের উপায় ।
৩. বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে এনজিও গৃহীত কর্মসূচি আলোচনা করো ।
৪. বাংলাদেশের অর্থনীতির পশ্চাৎপদতার কারণ বর্ণনা কর ।
৫. সরকারি ব্যয় কি ? বাংলাদেশ সরকারের ব্যয়ের খাত গুলো আলোচনা করো ।
৬. বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব আলোচনা করো ।
৭. রাজস্বনীতির হাতিয়ার সমূহ আলোচনা করো । শেয়ারবাজার উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ ।
৮. লেনদেন ভারসাম্য কি? বাংলাদেশের লেনদেন ভারসাম্যে প্রতিকূলতার কারণ আলোচনা করো ।
৯. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক সাহায্য কি আবশ্যক? বিস্তারিত লেখ।
১০. সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকারের গৃহীত পদক্ষেপ গুলো তুলে ধর ।
