বিদ্যুতের তার ছিঁড়ে পড়ল চলন্ত ভ্যানে, চালকসহ নিহত ২

Posted on

 ময়মনসিংহে চলন্ত ভ্যানের ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে।

 শনিবার (২১ মে) সকাল ৬টার দিকে নগরীর চায়নামোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- সদরের চর ঈশ্বরদিয়া এলাকার হারুনুর রশিদের ছেলে ভ্যানচালক মিন্টু (৩৬) ও চর নিলক্ষীয়া এলাকার মৃত আইন উদ্দিনের ছেলে শহিদ (৪৭)।

 কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভ্যানচালক একজন যাত্রী নিয়ে চায়নামোড় এলাকা দিয়ে যাচ্ছিলেন। 

আরও পড়ুন :ভোলায় কালবৈশাখী ঝড়ে বালুবোঝাই বাল্কহেড ডুবি

এ সময় ঝড়ে ছিঁড়ে থাকা বিদ্যুতের তার পড়ে ওই ভ্যানের ওপর। এতে ওই তারে জড়িয়ে দুইজনই প্রাণ হারান। পরে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।