বলিউডে অভিনয় নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন কঙ্গনা রানাউত। এ বার তাঁর দাবি, হিন্দি সিনেমার জগতে প্রায়ই যৌন শোষণের শিকার হন উঠতি অভিনেতারা। বলিউডে ব্যাপারটা নাকি একরকম ‘জলভাত’-এর মতোই! তবে কঙ্গনার দাবি, মিটু আন্দোলনের সময় এই ‘সত্যি কথা’ ফাঁস করে দেওয়াতেই গোটা বলিউড শত্রু হয়েছিল তাঁর। এক যোগে তাঁকে নিষিদ্ধ করেছিলেন সকলে।
বলিউডের এসব কাজ যে তার পছন্দ না। যা আগেও বহুবার বুঝিয়েছেন তিনি। তবে এই প্রথম তিনি বলিউডের কাস্টিং কাউচের কথা সোজাসুজি বললেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন ফ্যাশনের জগতেও ব্যাপারটা কিছুটা একইরকম। নতুনদের সেখানেও হেনস্থার শিকার হতে হয়।
কঙ্গনা বলেছেন, অনেক ক্ষেত্রেই এই ধরনের ঘটনার দীর্ঘ ছাপ থেকে যায় নির্যাতিতদের উপর। ক্যারিয়ার শুরুর আগেই শেষ হয়ে যায় তাঁদের। মিটু আন্দোলনের সময় তা-ই এই নির্যাতিতদের পক্ষ নিয়েছিলেন বলে দাবি করেছেন কঙ্গনা। তিনি বলেছেন, যতই আমরা বলিউডের শিল্পজগতের স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করি না কেন আসলে বলিউডের জগত ঘন অন্ধকারাচ্ছন্ন! আর এটাই সত্যি।
সুত্রঃ বিডি২৪লাইভ ডটকম
