দুবাইতে রুমানাদের হারালো জাহানারারা

Posted on

 হংকং ক্রিকেটের আয়োজনে ফেয়ারব্রেক আমন্ত্রণমূলক টি-টোয়েন্টি টুর্নামেন্টে আজ শুক্রবার মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ থেকে অংশ নেওয়া দুই তারকা অলরাউন্ডার জাহানারা আলম ও রুমানা আহমেদের দল।

 এ ম্যাচে রুমানার বার্মি আর্মিকে হারিয়ে টানা প্রতিযোগিতায় নিজেদের টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে জাহানারার ফ্যালকন উইমেন। দুবাইয়ে এ ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয় জয় দল ফ্যালকন। ইনিংসের প্রথম ওভারে হাত ঘোরাতে এসে দারুণ বোলিংয়ে মাত্র ৬ রান দেন জাহানারা।

 নিজের কোটার চার ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট দখল করেন তিনি। জাহানারাই ছিলেন ফ্যালকনের সেরা বোলার।৩ উইকেট হারিয়ে ১৫২ রান করতে সক্ষম হয় বার্মি আর্মি। দলটির হয়ে ক্যারিবীয় ডিয়ান্ড্রা ডটিন একাই খেলেন ৫৯ বলে সর্বোচ্চ ৮০ রানের ইমিংস। অপরাজিত এই ইনিংসটি সাজান ১২টি চার ও ৬টি ছক্কার মারে।

আরও পড়ুন:নামাজের জন্য অপেক্ষা করার ফজিলত

রান তাড়ায় ড্যানি ওয়াটের অপরাজিত ৭৬ রানে চড়ে ১৫ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় জাহানারারা। আগের ম্যাচের মতো এবারও ৮ উইকেটে ফ্যালকন জেতায় ব্যাটিং করা হয়নি বাংলাদেশি অলরাউন্ডারের।