কমে গেল এইচএসসি পরীক্ষার নম্বর, সময় ২ ঘণ্টা

Posted on

 চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার সময় ও নম্বর কমেছে। পরীক্ষা ২ ঘণ্টায় নেওয়া হবে এবং নম্বর হবে বিষয় ভেদে ৪৫-৫৫ নম্বরের মধ্যে।সাধারণত ১০০ নম্বরের পরীক্ষা তিন ঘণ্টায় নেওয়া হয়।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম আমিরুল ইসলামের সই করা নম্বর বিভাজন ও সময় নির্দেশিকায় এতথ্য জানানো হয়েছে।তে দেখা যায়, রচনামূলক বা সিকিউ অংশের পরীক্ষা হবে ১ ঘণ্টা ৪০ মিনিট এবং

 নৈর্ব্যক্তিক বা এমসিকিউ অংশের পরীক্ষা হবে ২০ মিনিট।চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২২ অাগস্ট থেকে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। করোনার কারণে ক্লাস সংক্ষিপ্ত করে নেওয়ায় পরীক্ষার সময়ও কমানো হয়েছে বলে বোর্ড সূত্র জানায়।


                                ৯ ঘণ্টা পর কুমিল্লা থেকে ৩ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক