এগজস্ট ফ্যান সহজে প’রিষ্কার করার ঘরোয়া উপায়

Posted on

 রান্নার সময় ময়লা ধোঁয়া বাতাসের জলীয় বাষ্পের স’ঙ্গে মিশে এক ধ’রনের আঠালো ভাব তৈরি করে। এতে রান্নাঘরের দেয়াল ও অন্যান্য জিনিসপত্র তেল চিটচিটে হয়ে যায়। আর এই তেল চিটচিটে ভাব দূ’র করে এগজস্ট ফ্যান।

এগজস্ট ফ্যান চুলার গরম বাতাস বাইরে বের করে দেয়। এতে রান্নাঘরের বাতাস ঠাণ্ডা থাকে আর তেল চিটচিটে ভাবটাও কম হয়।

আর এই এগজস্ট ফ্যানও প্রতি মাসে একবার প’রিষ্কার ক’রতে হবে। আর যদি প্রতি মাসে একবার প’রিষ্কার না করা হয়, তাহলে অনেক তেল ও ময়লা জড়িয়ে যায়। ফলে প’রিষ্কার করা অনেক ক’ষ্টকর হয়ে প’ড়ে।
তাই কম ময়লা থাকতে থাকতে প’রিষ্কার করে ফেলুন আপনার এগজস্ট ফ্যান। চলুন তবে জে’নে নেয়া যাক এগজস্ট ফ্যান সহজে প’রিষ্কার করার উপায়-

যেভাবে প’রিষ্কার করবেন

প্রথমে একটি বাটিতে দুই টেবিল চামচ ডিটারজেন্ট পাউডার, দুই টেবিল চামচ ভিনেগার, একটি লেবুর রস ও এক কাপ পানি একস’ঙ্গে মিশিয়ে একটি স্প্রে বোতলে ঢেলে নিন।

এবার ওই স্প্রে দিয়ে ফ্যানের পাখাগুলো স্প্রে করে দুই মিনিট অপেক্ষা করুন। দুই মিনিট পর ঘষে ঘষে প’রিষ্কার করুন। শক্ত ময়লাগুলো দূ’র ক’রতে ব্রাশ ব্যবহার করুন। এবার একটি শুকনো কাপড় দিয়ে ফ্যানটিকে প’রিষ্কার করে ফেলুন।