আদালত চত্বর থেকে বিচারকের গরু চুরি!

Posted on
ছবি: সংগৃহীত

 পবিত্র ঈদুল আজহায় কোরবানি দেয়ার উদ্দেশ্যে কেনা সিলেটের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরীর গরুটি আদালত চত্বর থেকে চুরি হয়ে গেছে। ঘটনাটি ঘটে ঈদের দিন (১০ জুলাই) সকালে।

 ঈদের ছুটির পর মঙ্গলবার (১২ জুলাই) আদালতের কার্যক্রম শুরু হলে এই চুরির ঘটনাটি আদালত পাড়ায় জানাজানি হয়।গরু চুরির তথ্য দিয়ে সিলেটের সরকারি কৌঁসুলি রাজ উদ্দিন বলেন, বিচারকসহ অন্যরা আদালত চত্বরে গরুটি রেখে ঈদের জামাতে গিয়েছিলেন। কিন্তু এসে দেখেন গরুটি নেই। তিনি আরও বলেন, 

এটি খুবই আশ্চর্যের ঘটনা। আদালত চত্বর থেকে কীভাবে একটি গরু চুরি হয়ে গেল, তার কোনো হদিস পাওয়া গেল না।সিলেট কোতোয়ালি থানার ওসি মাহমুদ আলী জানান, এ ব্যাপারে একটি চুরির মামলা নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।