ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের আসানসোল জেলা থেকে একটি কালবৈশাখী পূর্ব দিকে বাংলাদেশ সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে। এটি রাজশাহী, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে রাত ৮টার মধ্যে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এরপর ঝড়টি মেহেরপুর, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ ও নরসিংদী জেলার ওপর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করতে পারে।
আবহাওয়াবিষয়ক আর্ন্তজাতিক সংস্থাগুলোর তথ্য বিশ্লেষণ করে এই পূর্বাভাস পাওয়া গেছে।এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, এক সপ্তাহ ধরে দাবদাহ চলছে। এপ্রিলে এ ধরনের দাবদাহের পরপর সাধারণত কালবৈশাখী, বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়। সেই
সম্ভাবনা দেখা দিয়েছে।আরেকটি কালবৈশাখী ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টিও হতে পারে। ঝড়টি রাত ৮টা থেকে ১২টার মধ্যে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আজ রাত ৮টা থেকে ১২টার মধ্যে রংপুর বিভাগের জেলাগুলোর ওপর কালবৈশাখী, বজ্রপাত ও শিলাবৃষ্টি প্রবাহিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
